Tuesday, 3 September 2013

শুরু হচ্ছে 'বাংলাদেশ ফার্স্ট'

শুরু হচ্ছে 'বাংলাদেশ ফার্স্ট'

খুব শীঘ্রই শুরু হচ্ছে স্কুল শিক্ষার্থীদের কুইজের আসর 'বাংলাদেশ ফার্স্ট'। সারাদেশের বাংলা ও ইংরেজি মাধ্যমের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতার আয়োজক চ্যাম্পস টোয়েন্টি ওয়ান ডট কম। আয়োজনটির প্রধান পৃষ্ঠপোষক রিন, পাওয়ার স্পন্সর স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত এই টেলিভিশন রিয়ালিটি শোয়ের প্রশ্নমালা সাজানো হচ্ছে এ দেশের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি, সাহিত্য, প্রাকৃতিক সম্পদ, ক্রীড়া, প্রখ্যাত ব্যক্তিত্ব, রাজনৈতিক অর্জন, আইনসহ সমসাময়িক নানা বিষয় নিয়ে। 'বাংলাদেশ ফার্স্ট'-এর প্রতিযোগী বাছাই প্রক্রিয়া শুরু হতে বেশি দেরি নেই। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর—দেশের এই ৭টি বিভাগের নির্দিষ্ট ভেন্যুতে আগামী ৬ সেপ্টেম্বর শুক্রবার এমসিকিউ পদ্ধতিতে হবে প্রাথমিক বাছাই পরীক্ষা।

No comments:

Post a Comment