Thursday, 12 September 2013

পুরুষের গর্ভে সন্তান

পুরুষের গর্ভে সন্তান!

পৃথিবীর স্বাভাবিক চিরাচরিত নিয়ম- মেয়েরাই সন্তান জন্ম দেয়ার ক্ষমতা রাখেন। কিন্তু এবার জার্মানিতে ব্যতিক্রম ঘটনা ঘটলো। দেশটিতে গত মার্চ মাসে একটি পুত্র সন্তান জন্ম দিয়েছেন এক পুরুষ! জার্মানির বার্লিনের নিউ-কোলিন শহরে এই ঘটনা ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, দেখতে পুরুষের মতো হলেও ওই ব্যক্তি নারীর প্রজনন অঙ্গের অধিকারী। স্পার্ম ডোনারের কাছ থেকে শুক্রাণু নিয়ে তিনি গর্ভধারণ করেন। লিঙ্গ পরিবর্তনের জন্য অনেকদিন ধরে হরমোন প্রতিস্থাপনের থেরাপি নিচ্ছিলেন তিনি। সরকারি নথিতে ওই ব্যক্তি পুরুষ হিসেবে নিবন্ধিত। সন্তান জন্ম দিতে তিনি হাসপাতালে 'মা' হিসেবে পরিচয় দিতে চাননি। তিনি ধাত্রীর সাহায্যে ঘরেই সন্তান জন্ম দেন। সে হিসেবে সরকারি নথিতে গত ১৮ মার্চ জন্ম নেয়া পুত্র সন্তানের শুধু বাবা আছে, মা নেই। তিনি চাননি তার সন্তান ছেলে না মেয়ে এটা লোকজন জানুক। কিন্তু কর্তৃপক্ষ তার অনুরোধ না রেখে বিষয়টি জানিয়ে দেন। জার্মানির গণমাধ্যম এই খবরে অনেকটা বিস্মিত! -ডেইলি মেইল

No comments:

Post a Comment