Tuesday, 3 September 2013

ছোট পর্দার সাথেই এখন শাকিবের বসবাস


ছোট পর্দার সাথেই এখন শাকিবের বসবাস

অধিকাংশ টিভি অভিনেত্রীই শাকিবের ওপর নির্ভর করেই ক্যারিয়ার গড়তে চেয়েছেন বা চেষ্ট করেছেন। নির্মাতা প্রযোজকদের কাতারেও সেই হিসেবই দেখা গেছে। শখ, মীম এর আগে শাকিব খানের চলচ্চিত্র করেই চিত্রতারকার কাতারে নাম লিখিয়েছেন। তেমনি এবারের ঈদেও আপকামিং চলচ্চিত্রে সেই সমীকরণের পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। দীর্ঘ দিনের জল্পনাকল্পনা আর প্রচারের ঢোল শুনতে শুনতে যেন দর্শকও বিরক্ত হয়ে উঠেছে শাকিব-জয়ার 'পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী' ছবিটির উপর। এতদিনে জয়া মূল কমার্শিয়াল ছবির কাতারে ঈষত্ সাফল্য পেয়েছেন রেদওয়ান রনির চলচ্চিত্র 'চোরাবালি'তে। এখন সবাই ভেবেই নিচ্ছেন জয়ার এই শাকিবের সাথের চলচ্চিত্রটির উপরই মূলত নির্ভর করবে, মূলধারার চলচ্চিত্র দর্শকেরা জয়া আহসানকে কিভাবে গ্রহণ করবে। এর পরেই 'এই তো প্রেম' ছবিটিও দীর্ঘ জটলার কারণে আদৌ রিলিজ হবে কিনা এমন এক সন্দেহের ঘোরটোপে ছিল। সেই ঘোর থেকে বেরিয়ে শোনা যাচ্ছে আসছে ঈদে ছবিটি দর্শকদের দৃষ্টির সীমানায় আসবে। এখানে শাকিবের সাথে ছোট পর্দার প্রায় হারিয়ে যাওয়া অভিনেত্রী বিন্দুকে দেখা যাবে।

তবে শুধু টিভি পর্দার অভিনেত্রীর সাথে জুটিই নয়, বরং এবারের ঈদে প্রতিদ্বন্দ্বিতায় আসবে আরেক ছোট পর্দার হিরো। আরেফিন শুভ'র চলচ্চিত্র রিলিজ হবে হবে করেই তার তিনটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় এখন যেন পরস্পর ধাক্কাধাক্কি করে চলেছে।

এখন দেখা যাক, শাকিব খানের বিপরীতে ছোটপর্দার নায়িকাদের মধ্যে কে জয়ী হয়, আর প্রতিদ্বন্দ্বিতায় ছোট পর্দার নায়কেরই বা কী হাল হয়!

No comments:

Post a Comment