Friday, 23 August 2013

rajneete


জেএমবির আদলে নতুন জঙ্গি সংগঠন 'বিইএম'

ইত্তেফাক রিপোর্ট
নিষিদ্ধ জঙ্গি সংগঠন 'জেএমবি'র আদলে 'বিইএম' নামে নতুন এক জঙ্গি সংগঠনের খোঁজ পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব। গতকাল বৃহস্পতিবার বিকাল থেকে শুক্রবার ভোর পর্যন্ত বগুড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে এই সংগঠনের তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। গ্রেফতারকৃতরা হলেন- ফিরোজ আলম (৩৫), মো. নাহিদ (২২) ও বারহা শেখ বাবু (২১)।

এ সময় তাদের কাছ থেকে একটি একে ২২ রাইফেল, একটি এসএমজি, একটি পিস্তল, ৮০ রাউন্ড গুলি, সাতটি চাকু, দুটি চাপাতি, একটি টেলিস্কোপ ও বিপুল পরিমাল জিহাদি বই উদ্ধার করা হয়েছে।

ভোরে বগুড়ার র্যাব অফিসে এক সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এটিএম হাবিবুর রহমান বলেন, 'প্রথমে আমরা তাদের জেএমবির সদস্য মনে করেছিলাম। কিন্তু তাদের কাছে পাওয়া কাগজপত্রে দেখা যায়, তারা জেএমসবির আদলে বিইএম নামে আত্মপ্রকাশ করেছে।' তিনি জানান, বৃহস্পতিবার বিকালে ঠনঠনিয়া এলাকার দুলাল মিয়ার বাড়িতে ১৮ জনের গোপন বৈঠকের খবর পেয়ে এই অভিযান চালায় র্যাব। তারা বাইরে থেকে দরজার বাইরে অবস্থান নিলে পেছনের জানালা ভেঙে ১৫ জন পালিয়ে যায়। বাকি তিনজনকে গ্রেফতার করা হয়।

সংবাদ সম্মেলনে র‌্যাব পরিচালক বলেন, গ্রেফতারকৃতরাদের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। আমরা যেটা খবর পেযেছি তারা বড় কোনো সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করছিল।'

No comments:

Post a Comment