সব রেকর্ড ভেঙে ২৫০ কোটির পথে শাহরুখ খান
বিনোদন রিপোর্ট
বলিউড
বক্স অফিসের সব রেকর্ড ভাঙল শাহরুখ খানের 'চেন্নাই এক্সপ্রেস'। মুক্তি
পাওয়ার মাত্র ৬ দিনের মধ্যে ২০০ কোটি টাকার ব্যবসার রেকর্ড তৈরি করেছে।
এরই সাথে ভাঙল বলিউডের এ যাবত্কালের সর্বোচ্চ ব্যবসাসফল ছবি 'থ্রি
ইডিয়টস'-এর রেকর্ডও। আমির খান অভিনীত 'থ্রি ইডিয়টস' ছবিটি বক্স অফিসে ২০২
কোটি রুপি আয় করেছিল, আর শাহরুখের ছবিটি ৬ দিনে আয় করে ২০৫.২৬ কোটি রুপি।
এরই সাথে সাথে বলিউডের সবচেয়ে দ্রুততম ২০০ কোটি রুপি আয়ের রেকর্ডিটিও করল
'চেন্নাই এক্সপ্রেস'। ৯ আগস্ট মুক্তি পাওয়া ছবিটি এরইমধ্যে ২৫০ কোটি
রুপিও আয় করেছে। অন্যদিকে বিশ্বব্যাপী ৩২৮ কোটি রুপি আয় করেছে ছবিটি।
উল্লেখ্য, রোহিত শেঠী পরিচালিত শাহরুখ-দীপিকা অভিনীত এই ছবিটি একের পর এক
বলিউড রেকর্ড ভেঙেই চলেছে। যেমন, অগ্রিম আয়, প্রথম দিনের আয়, দ্বিতীয় দিনের
আয়, তৃতীয় দিনের আয়, দ্রুততম ১০০ কোটি রুপি, দ্রুততম ২০০ কোটি রুপি এবং
বলিউডের সর্বোচ্চ ব্যবসাসফল ছবি। উল্লেখ্য, শাহরুখ খান সম্প্রতি তার এই
ছবির প্রথম দিনের আয় প্রায় ৩৩ কোটি রুপি দানও করেছেন।
No comments:
Post a Comment