Tuesday, 3 September 2013

শুরু হচ্ছে 'বাংলাদেশ ফার্স্ট'

শুরু হচ্ছে 'বাংলাদেশ ফার্স্ট'

খুব শীঘ্রই শুরু হচ্ছে স্কুল শিক্ষার্থীদের কুইজের আসর 'বাংলাদেশ ফার্স্ট'। সারাদেশের বাংলা ও ইংরেজি মাধ্যমের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতার আয়োজক চ্যাম্পস টোয়েন্টি ওয়ান ডট কম। আয়োজনটির প্রধান পৃষ্ঠপোষক রিন, পাওয়ার স্পন্সর স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত এই টেলিভিশন রিয়ালিটি শোয়ের প্রশ্নমালা সাজানো হচ্ছে এ দেশের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি, সাহিত্য, প্রাকৃতিক সম্পদ, ক্রীড়া, প্রখ্যাত ব্যক্তিত্ব, রাজনৈতিক অর্জন, আইনসহ সমসাময়িক নানা বিষয় নিয়ে। 'বাংলাদেশ ফার্স্ট'-এর প্রতিযোগী বাছাই প্রক্রিয়া শুরু হতে বেশি দেরি নেই। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর—দেশের এই ৭টি বিভাগের নির্দিষ্ট ভেন্যুতে আগামী ৬ সেপ্টেম্বর শুক্রবার এমসিকিউ পদ্ধতিতে হবে প্রাথমিক বাছাই পরীক্ষা।

কারিনা কাপুর গর্ভবতী!

কারিনা কাপুর গর্ভবতী!

বলিউডের এ সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুরকে সম্প্রতি গর্ভবতী অবস্থায় দেখে শুধু ভারতীয় মিডিয়াই নয়, বলিউডপ্রেমীরাও অবাক হয়ে গিয়েছিলেন। মাত্র কিছুদিন আগে 'সত্যগ্রহ' চলচ্চিত্রের প্রিমিয়ারে কারিনাকে দেখে মনেই হয়নি যে, তিনি মা হতে চলেছেন। তবে কারিনার নতুন এই ছবিটি দেখে অনেকেই ভেবেছেন যে, সঞ্জয় লীলা বানসালীর 'রামলীলা' ছবিতে কাজ না করার পেছনে মাতৃত্বের যে কারণটি দেখিয়েছিলেন তা বোধহয় এবার সত্য হতে চলেছে। কিন্তু না, প্রকৃতপক্ষে কারিনা কাপুর গর্ভবতী নয়। মূলত পুণিত মালহোত্রা পরিচালিত 'গোরি তেরে পেয়ার ম্যায়' চলচ্চিত্রে কারিনার গেটআপটিই এমন। শুটিংস্পটের আশপাশের এলাকার মানুষও দেখতে এসেছিলেন গর্ভবতী কারিনাকে। তাদের অনেকেই মনে করেছিলেন সত্যি সত্যিই বোধহয় কারিনা এবার মা হতে চলেছেন।

ছোট পর্দার সাথেই এখন শাকিবের বসবাস


ছোট পর্দার সাথেই এখন শাকিবের বসবাস

অধিকাংশ টিভি অভিনেত্রীই শাকিবের ওপর নির্ভর করেই ক্যারিয়ার গড়তে চেয়েছেন বা চেষ্ট করেছেন। নির্মাতা প্রযোজকদের কাতারেও সেই হিসেবই দেখা গেছে। শখ, মীম এর আগে শাকিব খানের চলচ্চিত্র করেই চিত্রতারকার কাতারে নাম লিখিয়েছেন। তেমনি এবারের ঈদেও আপকামিং চলচ্চিত্রে সেই সমীকরণের পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। দীর্ঘ দিনের জল্পনাকল্পনা আর প্রচারের ঢোল শুনতে শুনতে যেন দর্শকও বিরক্ত হয়ে উঠেছে শাকিব-জয়ার 'পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী' ছবিটির উপর। এতদিনে জয়া মূল কমার্শিয়াল ছবির কাতারে ঈষত্ সাফল্য পেয়েছেন রেদওয়ান রনির চলচ্চিত্র 'চোরাবালি'তে। এখন সবাই ভেবেই নিচ্ছেন জয়ার এই শাকিবের সাথের চলচ্চিত্রটির উপরই মূলত নির্ভর করবে, মূলধারার চলচ্চিত্র দর্শকেরা জয়া আহসানকে কিভাবে গ্রহণ করবে। এর পরেই 'এই তো প্রেম' ছবিটিও দীর্ঘ জটলার কারণে আদৌ রিলিজ হবে কিনা এমন এক সন্দেহের ঘোরটোপে ছিল। সেই ঘোর থেকে বেরিয়ে শোনা যাচ্ছে আসছে ঈদে ছবিটি দর্শকদের দৃষ্টির সীমানায় আসবে। এখানে শাকিবের সাথে ছোট পর্দার প্রায় হারিয়ে যাওয়া অভিনেত্রী বিন্দুকে দেখা যাবে।

তবে শুধু টিভি পর্দার অভিনেত্রীর সাথে জুটিই নয়, বরং এবারের ঈদে প্রতিদ্বন্দ্বিতায় আসবে আরেক ছোট পর্দার হিরো। আরেফিন শুভ'র চলচ্চিত্র রিলিজ হবে হবে করেই তার তিনটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় এখন যেন পরস্পর ধাক্কাধাক্কি করে চলেছে।

এখন দেখা যাক, শাকিব খানের বিপরীতে ছোটপর্দার নায়িকাদের মধ্যে কে জয়ী হয়, আর প্রতিদ্বন্দ্বিতায় ছোট পর্দার নায়কেরই বা কী হাল হয়!

সর্বাধিক পঠিত

সর্বাধিক পঠিত

হাসপাতাল ছাড়ার অর্থ ম্যান্ডেলার উন্নতি হচ্ছে: জুমা

হাসপাতাল ছাড়ার অর্থ ম্যান্ডেলার উন্নতি হচ্ছে: জুমা

নেলসন ম্যান্ডেলাদক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। প্রেসিডেন্ট জ্যাকব জুমা গতকাল মঙ্গলবার এ কথা জানিয়েছেন।
গতকাল এক সংবাদ সম্মেলনে জুমা বলেন, দক্ষিণ আফ্রিকার ৯৫ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্টের অবস্থা এখনো জটিল হলেও অপরিবর্তিত আছে। হাসপাতাল ছাড়ার অর্থ হলো, তাঁর অবস্থার ‘উন্নতি’ হচ্ছে। চিকিৎসায় কাজ হচ্ছে।
ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে প্রিটোরিয়ার একটি হাসপাতালে ভর্তি হন দক্ষিণ আফ্রিকার এই অবিসংবাদিত নেতা। প্রায় তিন মাস হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর গত রোববার জোহানেসবার্গের উপকণ্ঠে তাঁর বাসায় ফিরে যান তিনি। রয়টার্স ও এএফপি।

আবার শাহরুখ ও দীপিকা!

আবার শাহরুখ ও দীপিকা!

শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনচেন্নাই এক্সপ্রেস ছুটতে থাকা অবস্থাতেই আবারও একে অন্যের সহযাত্রী হচ্ছেন শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। ফারাহ খানের হ্যাপি নিউ ইয়ার ছবিতে জুটি বাঁধছেন দুজনে। এরই মধ্যে দুবাইয়ে পৌঁছে গেছেন শাহরুখ ও দীপিকা। সেখানেই চলছে শুটিং। অভিষেক বচ্চন, বোমান ইরানিসহ অন্য সহশিল্পীরাও এখন সেখানে।
গত এক মাস চেন্নাই এক্সপ্রেস ছবির প্রচারণা নিয়েই ব্যস্ত ছিলেন শাহরুখ। এ বছর একের পর এক হিট ছবি উপহার দিয়ে বলিউডের রানির আসনটা দখল করে ফেলা দীপিকা অবশ্য এক মাস ছুটি নিয়েছিলেন। পরিবারের সঙ্গে ঘুরে বেড়িয়েছেন ইউরোপে।
আগামী বছর দেওয়ালিতে মুক্তি পাবে হ্যাপি নিউ ইয়ার। এই ছবিতে দেখা যাবে, কয়েকজন বন্ধু হুট করে একটি নাচের প্রতিযোগিতায় নেমে পড়বে। কিন্তু নাচটা খুব একটা আসে না তাদের। পানশালার নাচিয়ে দীপিকা তখন সাহায্যের জন্য এগিয়ে আসবেন। ইন্ডিয়ান এক্সপ্রেস।

সর্বশেষ