Infobd
bd
toolbar
Pages
Home
news
bd sports
bangla binodon
Monday, 10 November 2014
sports news
ভারতের সিরিজ জয়, কোহলির বিশ্ব রেকর্ড
সময় : 10:05 am । প্রকাশের তারিখ : November 10, 2014
স্পোর্টস ডেস্ক : দু ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয়, একদিনের ক্রিকেটে দ্রুতমত ছয় হাজার রানের বিশ্ব রেকর্ড করার দিনে ভারতীয় ক্রিকেটের ‘ভ্যালেন্টাইন’স ডে’ হিসাবে পালন করলেন ধোনীহীন ভারতের বিরাট অধিনায়ক। ৯১ রান করে ধাওয়ান ফিরে যাওয়ার পর সব লাইম লাইট গিয়ে পড়ল কোহলির দিকে। হবেই নাই বা কেন? বিশ্ব রেকর্ড করার হাতছানি, অধিনায়ক হিসাবে বিরাট সিরিজ জয়ের হাতছানি। কিন্তু সবকিছু ছাপিয়ে গেল একটা ঘটনা। এক সুন্দরীর উপস্থিতি।
তার নামটা বলতে গেলে সবাই জানি বলে এড়িয়ে যাবেন। তাই ওটা উহ্য রেখেই বলি, কোহলি এক একটা করে রান নিচ্ছেন, ক্যামেরা ঠায় দাঁড়িয়ে তার মুখের এক্সপ্সেশন নিতে। কোহলির আউট হওয়ার সম্ভবনা তৈরি হলেই তিনি ছট করে লাফিয়ে উঠলেন। মনে হল যেন কিছু সময়ের জন্য তার হৃদস্পন্দন বন্ধ হয়ে গেছে। বোর্ডের চুক্তি আছে বলে কোনও কিছু বলতে পারলেন না। কিন্তু গোটা স্টেডিয়ামের বিরাট প্রেমপর্ব একেবারে ভাইরাল হয়ে গেল।
এবার এল সেই মাহেন্দ্রক্ষণ। কোহলি সিঙ্গল নিয়ে অর্ধশতরান করলেন। তার চেয়েও বড় কথা ভিভ রির্টাডকেও টপকে দ্রুততম ছয় হাজার রানের ক্লাবে ঢুকে বিশ্ব রেকর্ড করলেন। অন্যদিন হলেই শেষ করে দিতে হত। কিন্তু আজ তো ভারতের ক্রিকেটের ‘ভ্যালেন্টাইন’স ডে’। এখন থেকেই শুরু হল ঘটনা। মাথা থেকে হেলমেটটা খুল অভিবাদন জানালেন।
তারপরেই রায়ানাকে কী একটা বলে ব্যাট ধরে ছুঁড়ে দিলেন তার দিকে ফ্লাইং কিস। গোটা স্টেডিয়াম গর্জে উঠল। তখন কোথায় ক্রিকেট! পুরোটাই প্রেম প্রেম হাওয়া। সবচেয়ে লজ্জায় পড়লেন তিনি স্বয়ং। পরিস্কার বোঝা গেল উনিও চাইছেন চুমুর জাবাবে চুমু দিয়ে উত্তর দিতে। কিন্তু না। যোলোকলা পূর্ণ হল না। এই উত্তরটা কোথায় কখন দেবেন সেটা বরং তোলা থাক। এত কথা বলতে গিয়ে বলাই হল না, বৃহস্পতিবার ইডেনের ম্যাচটা জোলো হয়ে গেল। তবে হ্যাঁ, অনুস্কা উত্তরটা যদি স্বর্গোদ্যানের গ্যালারিতে বসে দিতে চান, সেটা আলাদা কথা।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment