কে বলেছে শুধরে গেছেন মাইক টাইসন! তাঁর খেপা স্বভাবটা যে আগের মতোই আছে, সেটাই যেন প্রমাণ করলেন আরেকবার। প্রতিদ্বন্দ্বী বক্সার হলিফিল্ডের কান কামড়ে ধরে নিজেকে তুলে ধরেছিলেন ‘বন্য’ হিসেবে। জেল খেটেছিলেন ধর্ষণের দায়ে। সেই টাইসনই এবার এক টেলিভিশনের টক-শোতে গিয়ে গালাগাল করেছেন উপস্থাপককে। টেলিভিশনের ওই আলোচনা অনুষ্ঠানটি ছিল টরন্টোর মেয়র নির্বাচনসম্পর্কিত। সেখানে সাবেক এই মার্কিন বক্সার উপস্থিত ছিলেন মেয়র পদপ্রার্থী বব ফোর্ডের প্রচারক হিসেবে। অনুষ্ঠানের একপর্যায়ে উপস্থাপক তাঁকে প্রশ্ন করেন, ধর্ষণের দায়ে তাঁর কারাভোগের ঘটনাটি ফোর্ডের নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কি না। এতেই তেলেবেগুনে জ্বলে ওঠেন টাইসন। সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানেই তিনি উপস্থাপককে অকথ্য ভাষায় গালাগাল দেন। বিব্রত উপস্থাপক কথা ঘোরাতে টাইসনকে অন্য প্রশ্ন করেও গালি থেকে রেহাই পাননি। মেইল অনলাইন।
No comments:
Post a Comment