Saturday, 24 August 2013

top one

নতুন ভবন খুলে দুর্নীতি করবে বিএনপি: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক | আপডেট: ১৭:৩৭, আগস্ট ২৪, ২০১৩
 
নারায়ণগঞ্জের আড়াইহাজারে জনসভায় বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধী দলের নেত্রী বলেছেন, ক্ষমতায় এলে সব বদলে দেবেন। এর মানে হলো, বিএনপি ক্ষমতায় এলে হাওয়া ভবনের পরিবর্তে নতুন ভবন খুলে দুর্নীতি করবে। দেশের মানুষ তা চায় না। আজ শনিবার নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় শহীদ মঞ্জুর স্টেডিয়ামে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি এসব কথা বলেন । প্রধানমন্ত্রী বক্তব্য দেওয়ার সময় তাঁর সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বিবরণ দেন। এর আগে তিনি উপজেলার হরিপুরে ৪১২ মেগাওয়াট উত্পাদন ক্ষমতাসম্পন্ন গ্যাসভিত্তিক বিদ্যুেকন্দ্র উদ্বোধন করেন।

নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আড়াইহাজার ও সারা দেশে তাঁর সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বিবরণ দেন। তিনি বলেন, ‘আমরা দেশের উন্নয়ন চাই। কথায় নয় কাজে বিশ্বাস করি।’ আড়াইহাজারের মানুষের উদ্দেশে তিনি বলেন, ‘সরকার আসার আগে অবস্থা কী ছিল আর এখন কী হয়েছে, তা আপনারাই ভেবে দেখুন।’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘যদি উন্নয়নের ধারা বজায় রাখতে চান তাহলে আবার নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করতে হবে।’ এ সময় প্রধানমন্ত্রী উপস্থিত জনগণের উদ্দেশে বলেন, ‘যাঁরা যাঁরা ভোট দেবেন তাঁরা হ্যাঁ বলুন।’ জনগণও হ্যাঁ বলে হাত তুলে সাড়া দেয়।

নির্বাচন

rajnetee



প্রধানমন্ত্রীর প্রস্তাবকে ‘ফাঁদ’ বললেন মোশাররফ

খন্দকার মোশাররফ হোসেনবিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী আগেও সংসদে গিয়ে প্রস্তাব দেওয়ার কথা বলেছেন। সংসদে গিয়ে নির্দলীয় সরকারের কোনো প্রস্তাব দেওয়া হলে আওয়ামী লীগ কণ্ঠভোটে তা প্রত্যাখ্যান করে বলবে, সংসদ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগের এই ফাঁদে বিএনপি পা দিতে পারে না।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সমাবেশে খন্দকার মোশাররফ তাঁর এ আশঙ্কার কথা জানান। বিএনপিকে সংসদে গিয়ে নির্বাচনকালীন সরকারের প্রস্তাব দেওয়ার যে আহ্বান প্রধানমন্ত্রী জানিয়েছেন, এর জবাবে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগকে তিনি পাল্টা সংসদে তত্ত্বাবধায়ক সরকারের বিল এনে তা পাস করার আহ্বান জানান।
জিয়া পরিষদ নামের একটি সংগঠন তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, আমার দেশ পাত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমানের মুক্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করে।
গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে টেলিফোনে কথা বলেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। এ সময় প্রধানমন্ত্রী জাতিসংঘের মহাসচিবকে বলেন, ‘বিরোধী দলের যেকোনো প্রস্তাবকে আমরা স্বাগত জানাব, যদি তা জাতীয় সংসদের আসন্ন অধিবেশনে দেওয়া হয়।’
প্রধানমন্ত্রীর উদ্দেশে খন্দকার মোশাররফ বলেন, ‘বিল নিয়ে আসলে আপনারা তা বাতিল করে দেবেন। আপনার ষড়যন্ত্র আমরা জানি। আপনারা বিল নিয়ে আসুন, তা পাস করুন।’
সরকারের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, একদলীয় নির্বাচন করতে গেলে জনগণ তা প্রতিহত করবে। তিনি বলেন, দেশের রাজনৈতিক সংকট এত ঘনীভূত হয়েছে যে বিদেশিরাও উত্কণ্ঠা প্রকাশ করছেন। জাতিসংঘের মহাসচিব টেলিফোনে দুই নেত্রীর সঙ্গে কথা বলায় তাঁকে স্বাগত জানান মোশাররফ।
খন্দকার মোশাররফ বলেন, সরকারের অন্যায়ের বিরুদ্ধে কথা বলায় মাহমুদুর রহমান ও আদিলুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি তাঁদের মুক্তির দাবি জানান।
সমাবেশে জিয়া পরিষদের সভাপতি কবির মুরাদ, বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য রফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান প্রমুখ বক্তব্য দেন।

আলোচিত

bollywood news


নতুন বাড়ি কিনলেন ঐশ্বরিয়া!

চলনে বিলাসিতার জন্য এর আগেও বহুবার শিরোনাম হয়েছেন বলিউডের সাবেক সুন্দরী ও বচ্চন পরিবারের সদস্য ঐশ্বরিয়া। এবার শশুড়ের পদাঙ্ক অনুসরণ করে বাড়ি কিনেছেন ঐশ্বরিয়া। জুহুতে বচ্চন পরিবারের ৫টি বিলাসবহুল বাড়ি রয়েছে। এবার ঐশ্বরিয়ার নিজের একটি বাড়ি হলো। মুম্বাইয়ের ওরলি এলাকায় চার বেডরুমের বিশাল একটি অ্যাপার্টমেন্ট ক্রয় করেছেন অ্যাশ। এই বাড়ি কিনতে অ্যাশের খরচ হয়েছে ৫ কোটি রুপি। উল্লেখ্য, সর্বশেষ গত জুন মাসে ৫০ কোটি রুপি ব্যায়ে 'জলসা' বাড়িটি অমিতাভ তার ছেলে অভিষেককে উপহার দেন।

সর্বাধিক পঠিত

সর্বাধিক পঠিত